ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তেজগাঁওয়ে কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীকে হত্যা

  • আপডেট সময় : ১২:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩
  • / 147

an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাজধানীর তেজগাঁওয়ে একটি কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালের দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার জুয়েল ইন্ডাস্ট্রিজের ভেতর এ ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তাকর্মীর নাম মো: হাসেম মিয়া (৬৫)। হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হাসেম মিয়াকে ঢামেকে নিয়ে যাওয়া কারখানার কর্মচারী ঝন্টু মিয়া বলেন, ‘আমি জুয়েল ইন্ডাস্ট্রিজে কাজ করি। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় আমি কারখানায় গেলে কারখানার নিরাপত্তা কর্মী হাসেম মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে‘।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, ‘আমরা ঘটনার বিষয়টি জানতে পেরেছি। আমাদের টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। আমরা ঘটনাস্থলে এসেছি। আরো একটি টিম ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তেজগাঁওয়ে কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীকে হত্যা

আপডেট সময় : ১২:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩