ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
  • / 132
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাদারীপুরে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আউয়াল মাদবর (৫০) পাঁচখোলা এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি পাঁচখোলা ইউনিয়নের আনন্দবাজার এলাকায় সাহেব আলী মাতবর নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ৫২ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা হয়। এ মামলার আসামি ছিলেন আউয়াল মাদবর।

পরিবারের দাবি, প্রতিপক্ষের লোকজনই আউয়ালকে কুপিয়ে হত্যা করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে আউয়াল ব্যবসা করতেন। শনিবার রাতে নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন তিনি। রাতে দুর্বৃত্তরা দোকান থেকে তাকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আউয়াল নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক বিস্তারিত জানা যাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩