ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতুতে পরীক্ষামূলক চালু হলো ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা

  • আপডেট সময় : ০৫:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) পরীক্ষামূলক শুরু হয়েছে।

বুধবার (৫ জুলাই) থেকে সয়ংক্রিয় এই টোল আদায়ের আওতায় আনা হয়েছে ১৪টি বুথ। আর বাকি তিন বুথে মোটরসাইকেলের জন্য আগের মত ম্যানুয়ালি রাখা হয়েছে।

এছাড়া সেতুর যান চলাচল পর্যবেক্ষণে মাওয়া প্রান্তে চালু হয়েছে পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার।

রেডিও ফিকিউয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) পদ্ধতিতে চলন্ত অবস্থায় টোল আদায়ের সুযোগ সৃষ্টি হয়েছে। এই পদ্ধতির জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি টোল প্লাজার সামনে আসতেই ১ নম্বর বুথ থেকে স্ক্যানারে গাড়ি শনাক্ত করে। নির্ধারিত টোল কেটে ব্যারিয়ার উঠে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যায়।

সকাল সাড়ে ১০টার দিকে সেতু সচিব স্মার্ট পদ্ধতিতে টোল পরিশোধ করে টোল প্লাজা অতিক্রম করেন। ২ নম্বর বুথের নাম হাইব্রিড। আরএফআইডি, টাচ অ্যান্ড গো এবং ক্যাশ- এই তিন পদ্ধতিতে টোল পরিশোধের সুযোগ থাকবে এখানে। আর ৩ থেকে ৭ নম্বর এই পাঁচটি বুথে টাচ অ্যান্ড গো এবং ক্যাশ পদ্ধতি চালু হয়েছে।

দুই পারে একই রকম ব্যবস্থা রাখা হয়েছে। আর সেতুর যান চলাচল পর্যবেক্ষণে মাওয়া প্রান্তে চালু হয়েছে পদ্মা ব্রিজ ট্রাফিক মনিটরিং সেন্টার।

সেতু সচিব মো: মঞ্জুর হোসন বলেন, পরীক্ষামূলকভাবে স্মার্ট টোল আদায় শুরু হওয়ায় দুই পারে দু’টি বুথ বাড়ানো হয়েছে। তাই এখন সেতুর দুই পারে প্রবেশ পথে ১৭টি টোল বুথ চালু। ইলেকট্রনিক টোলের আওতায় আনা হয়েছে ১৪টি টোল বুথ।

মাওয়া প্রান্তের পদ্মা সেতু উত্তর থানার পূর্ব পাশে ইটিসিএস রেজিস্ট্রেশন বুথ চালু হয়েছে। পুরোপুরি এই পদ্ধতি চালু হলে যানবাহনগুলোকে অপেক্ষায় থাকতে হবে না, জটলামুক্ত থাকবে টোলপ্লাজা। প্রযুক্তির সঠিক ব্যবহারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছে সেতু ব্যবহাকারীরা।

উল্লেখ্য, সেতুর মাওয়া প্রান্তের ৮ নম্বর এবং জাজিরা প্রান্তের ৮ নম্বর ও ৯ নম্বর মোট তিনটি বুথে মোটরসাইকেলের জন্য আগের মত ম্যানুয়ালি কম্পিউটারে টোল আদায় হবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে পরীক্ষামূলক চালু হলো ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা

আপডেট সময় : ০৫:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩