ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বাচসাস’র কমিটিকে লিগ্যাল নোটিশ

  • আপডেট সময় : ১২:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭
  • / 819
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস’র বর্তমান কমিটিকে অবৈধ দাবি করে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাচসাস’র স্থায়ী সদস্য আজিম উদ্দিন আহমেদ। তার পক্ষে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন এডভোকেট আবুল কালাম আজাদ।

গত ২০ ফেব্রুয়ারি প্রেরিত লিগ্যাল নোটিশে বলা হয়, ১৫ জুন ২০১২ সালে আবদুর রহমান-ইকবাল করিম নিশান পরিষদ নির্বাচিত হয় দুই বছর মেয়াদের জন্য (২০১২-২০১৪)। সে হিসেবে ২০১৪ সালের ১৪ জুন এই পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়। কিন্তু অবৈধ পন্থায় এই পরিষদ এখনও বাচসাসকে কুীগত করে রেখে নিজেদের ফায়দা হাসিল করার পাশাপাশি সংগঠনের ইমেজ নষ্ট করে চলেছে।

নোটিশে আরো বলা হয়, এই কমিটি তাদের বৈধ মেয়াদ (২০১২-২০১৪) এর সময়েও তারা কোন সাধারণ সভা, আয়-ব্যয়ের হিসাবসহ কোন ধরনের কর্মকান্ড পরিচালনা করতে সক্ষম হয়নি, বরং মেয়াদ উত্তীর্ণের পরও প্রায় ৩ বছর তারা ক্ষমতা কুীগত করে রেখেছে। তাই মেয়াদ উত্তীর্ণের পর তাদের যেকোন কর্মকান্ডই অবৈধ বলে বিবেচিত হবে।

এমন পরিস্থিতিতে তারা যাতে নতুন করে কোন অবৈধ কর্মকান্ড, পুরাতন সদস্যপদ নবায়ন, নতুন সদস্যপদ প্রদান, ইলেকশন পরিচালনাসহ যেকোন অবৈধ কর্মকান্ড না করে নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে একটি আহবায়ক কমিটি গঠন করে তাদের অবৈধ কর্মকান্ড ও অবৈধ কমিটির বিলুপ্তি ঘটাবেন এই মর্মে নোটিশ প্রদান করা হয়। অন্যথায় যে কোন আইনগত ব্যবস্থা গ্রহণের কথা নোটিশে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাচসাস’র কমিটিকে লিগ্যাল নোটিশ

আপডেট সময় : ১২:৫৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৭