ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

হলি আর্টিজানে ‘অস্ত্র সরবরাহকারী’ বড় মিজান গ্রেফতার

  • আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 409
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে নব্য জেএমবির মিজানুর রহমান (৪০) ওরফে বড় মিজানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

মঙ্গলবার রাতে বনানীর কাকলী ক্রোসিং এলাকার একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।

তিনি জানান, বড় মিজান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে একে-২২ রাইফেল, ডেটোনেটোর, হ্যান্ডগ্রেনেড, গুলি, ম্যাগজিন বহন করে দেশে নিয়ে আসে। একটি আমের ট্রাকে করে এসব অস্ত্র ঢাকার বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার তানভির কাদরীর বাসায় নিয়ে আসে। পরে এসব অস্ত্রই হলি আর্টিজানে ব্যবহার করা হয়।

এর আগে গত ২ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইউনিট মিজানের ছোটভাই সহ পাঁচজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকেই অস্ত্র সরবরাহকারী হিসেবে বড় মিজানের নাম পায় তদন্তকারী সংস্থা।

আজ বুধবার বড় মিজানকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হলি আর্টিজানে ‘অস্ত্র সরবরাহকারী’ বড় মিজান গ্রেফতার

আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭