ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম মরিশাসে কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দেশের মাটিতে প্রথম ফাইফার, ইতিহাস গড়ে উচ্ছ্বসিত হাসান মাহমুদ রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দাম বাড়ল কেজিতে ১৫ টাকা দলের পারফরম্যান্সে খুশি কোচ থমাস ডুলি ভূমিধস জয়ের পর ডেমোক্রেটদের সামনে জীবনযাত্রার ব্যয় কমানোর বড় চ্যালেঞ্জ ভার্জিনিয়ায় স্ত্রী নিখোঁজের ঘটনায় আদালতে মুখ খুললেন অভিযোগে জড়িত ব্যক্তি নরেশ স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে সরকারের বিশাল কর্মপরিকল্পনা ও বাজেট বরাদ্দ দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা চ্যালেঞ্জের মুখেও এমিরেটস গ্রুপের ১.১ বিলিয়ন ডলার মুনাফা

হলি আর্টিজানে ‘অস্ত্র সরবরাহকারী’ বড় মিজান গ্রেফতার

  • আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭
  • / 422
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় অস্ত্র সরবরাহের অভিযোগে নব্য জেএমবির মিজানুর রহমান (৪০) ওরফে বড় মিজানকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

মঙ্গলবার রাতে বনানীর কাকলী ক্রোসিং এলাকার একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান।

তিনি জানান, বড় মিজান চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে একে-২২ রাইফেল, ডেটোনেটোর, হ্যান্ডগ্রেনেড, গুলি, ম্যাগজিন বহন করে দেশে নিয়ে আসে। একটি আমের ট্রাকে করে এসব অস্ত্র ঢাকার বারিধারা বসুন্ধরা আবাসিক এলাকার তানভির কাদরীর বাসায় নিয়ে আসে। পরে এসব অস্ত্রই হলি আর্টিজানে ব্যবহার করা হয়।

এর আগে গত ২ নভেম্বর কাউন্টার টেরোরিজম ইউনিট মিজানের ছোটভাই সহ পাঁচজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকেই অস্ত্র সরবরাহকারী হিসেবে বড় মিজানের নাম পায় তদন্তকারী সংস্থা।

আজ বুধবার বড় মিজানকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হলি আর্টিজানে ‘অস্ত্র সরবরাহকারী’ বড় মিজান গ্রেফতার

আপডেট সময় : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০১৭