ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

বেদখলীয় জমি পুনরুদ্ধারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

  • আপডেট সময় : ১১:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের নিম্ন আদালতসমূহের বেদখলীয় জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নির্দেশনা প্রদান করেছেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত এক সার্কুলারে একথা বলা হয়। এ সার্কুলার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, প্রধান বিচারপতির গোচরীভূত হয়েছে যে, সারাদেশের অধস্তন আদালতসমূহের মালিকানাধীন জমি প্রভাবশালী কিছু মহল দখল করেছে বা দখল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তা সত্ত্বেও এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা জেলা জজ কর্তৃক সুপ্রিমকোর্টকে অবহিত না করা হতাশাব্যঞ্জক।

সার্কুলারে বলা হয়, আদালতসমূহে বিদ্যমান মামলার সংখ্যা ও জনবল বিবেচনায় স্থান সংকট রয়েছে। অধস্তন আদালতসমূহের যে জায়গা রয়েছে তার অতিরিক্ত সরকারী জায়গা বরাদ্দ পাওয়া সময় সাপেক্ষ ও দূরুহ। সে কারণে অধস্তন আদালতসমূহের বেদখলীয় জমি পুনরুদ্ধার করা এবং আদালতের জমি দখলের অপচেষ্টার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আবশ্যক।

এ অবস্থায় আদালতসমূহের মালিকানাধীন জমি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে সুরক্ষা করা এবং বেদখলীয় জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। -বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেদখলীয় জমি পুনরুদ্ধারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

আপডেট সময় : ১১:২৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭