ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন সব বিমানবন্দরে আধুনিক পাখি তাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেডের সম্মাননা লাভ

  • আপডেট সময় : ১১:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / 170
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড প্রথমবারের মতো এবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এ অংশগ্রহণ করে জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরীতে ২য় স্থান অর্জন করেছে।
মেলা কর্তৃপক্ষের কাছ থেকে মশিন টুলস ফ্যাক্টরী লিমিটেড প্রশংসাপত্র অর্জন করেছে। এই সম্মাননা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেডের ভবিষ্যৎ পথ চলাকে আরও বেগবান করবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী (বিএমটিএফ) লিমিটেডকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের উদ্দেশ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। বিএমটিএফ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম দায়িত্বরত রয়েছেন।
বিএমটিএফ দেশের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে শিল্পোন্নয়নের এ ধারা অব্যাহত রেখে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে বদ্ধ পরিকর। বিএমটিএফ’র উৎপাদিত পণ্যসমূহ নিয়ে ক্রেতাদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং পণ্যসমূহ ক্রেতাদের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে। ইতোমধ্যে বিএমটিএফ লিমিটেডের উৎপাদিত পণ্যসমূহের প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ ও চাহিদা পরিলক্ষিত হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেশিন টুলস ফ্যাক্টরী লিমিটেডের সম্মাননা লাভ

আপডেট সময় : ১১:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪