ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টে স্নায়ুক্ষয়ী লড়াই এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন সব বিমানবন্দরে আধুনিক পাখি তাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল

শেরপুরে অগ্নিকান্ডে দুই জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শেরপুরে অগ্নিকান্ডে শিশু ও নারী নিহত হয়েছে। ফায়ার সার্ভিসের পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, আজ মঙ্গলবার ভোরে সদর উপজেলার কামায়েরচর ইউনিয়নের পয়েস্তিরচরে এই অগ্নিকান্ড ঘটে। নিহতরা হলেন পয়েস্তিচর গ্রামের মো. আমানুল্লাহ মন্টুর স্ত্রী ফিরোজা বেগম (৭০) ও হাবিবুর রহমানের ছেলে শরিফ (৭)।
স্থানীয়রা জানান, ভোরে অগ্নিকান্ডে সূত্রপাত হয়। অগ্নিকান্ডে বসতি ও গোয়াল ঘরসহ দুটি ঘর পুড়ে যায়। সদর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে শরিফের মৃতদেহ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় ফিরোজা বেগমকে সদর হাসপাতালে প্রেরণ করা হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, অগ্নিকান্ডে নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত ভাবে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শেরপুরে অগ্নিকান্ডে দুই জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪