ঢাকা ১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউল্যান্ডসে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্টে স্নায়ুক্ষয়ী লড়াই এমপি আব্দুল আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি ইতালিতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে রাজপথে হাজারো শিক্ষার্থী ও শ্রমিক কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন সব বিমানবন্দরে আধুনিক পাখি তাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল

সিলেটকে নাগরিকবান্ধব স্মার্ট নগরী গড়তে চাই : সিসিক মেয়র

  • আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / 216
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেটকে নাগরিকবান্ধব স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
আজ মঙ্গলবার সকালে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে সিসিক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ পালন উপলক্ষে সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে আজ মঙ্গলবার সকাল ১০টায় নগর ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‌্যালি শেষে সিসিক কর্তৃক আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উপলক্ষে মেলার উদ্বোধন করেন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। মেলায় বিভিন্ন বিভাগের স্টলে নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন চিত্র তুলে ধরা হয়েছে।
এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সরকারকারের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে এ দেশ। ‘গ্রাম হবে শহর’- স্লোগানকে সামনে রেখে দেশের প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে।’
মেয়র আরও বলেন, দেশের প্রতিটি উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। জনগণের চাহিদা ও উন্নয়ন সাধনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কঠোর পরিশ্রম করে যাচ্ছে। সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারিগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ‘একটি নাগরিকবান্ধব, উন্নত ও স্মার্ট সিলেট’ গড়া আমাদের অঙ্গীকার।’
র‌্যালিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অবঃ) মোহাম্মাদ একলিম আবদীন ও লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারিরা অংশ নেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটকে নাগরিকবান্ধব স্মার্ট নগরী গড়তে চাই : সিসিক মেয়র

আপডেট সময় : ০৪:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪