ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

অবসরে গেলেন বিচারপতি মো. নিজামুল হক

  • আপডেট সময় : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি মো. নিজামুল হক অবসরে গেলেন। মঙ্গলবার ছিল তার শেষ কর্মদিবস। এদিন তিনি আপিল বিভাগের ২নং এজলাসে বিচারপতি মো. আবদুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করেন।

আপিল বিভাগের বিচার কার্যক্রম শেষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ন তাকে বিদায় সংবর্ধনা দেন।

সংবর্ধনার জবাবে বিচারপতি নিজামুল হক বলেন, ২০০৩ সালে আমিসহ কিছু বিচারককে হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়নি। সেই অন্যায় অবিচারের কারণে আমরা ক্ষণিকের জন্য বঞ্চিত হলেও তা স্থায়ী হয়নি। পরবর্তীতে আমাদের নিয়োগ না দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করি। হাইকোর্ট আমাদের নিয়োগ দেয়ার জন্য সরকারকে নির্দেশ দেয়। এরপর আপিল বিভাগ কিছু সংশোধনী এনে হাইকোর্টের ওই রায় বহাল রাখে। এই মামলার আইনি প্রক্রিয়ার সঙ্গে যেসব আইনজীবী জড়িত তাদের সাধুবাদ দেন তিনি।

তিনি বলেন, ৪০ বছরের অধিককাল সময় আমি আইনপেশায় জড়িত। সত্য ও ন্যায়নিষ্ঠ ভূমিকা পালন করে আসছি। এবং ভবিষতেও করবো।

এটর্নি জেনারেল বলেন, বিচারপতি নিজামুল হক আইনজীবী হিসেবে একজন মানবাধিকার কর্মী ছিলেন। অবসরে গিয়েও তিনি মানবাধিকার রক্ষায় কাজ করে যাবেন এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবসরে গেলেন বিচারপতি মো. নিজামুল হক

আপডেট সময় : ১১:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০১৭