ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

শাহিনকে ফেরাতে চলবে কূটনৈতিক তৎপরতা: ডিএমপি কমিশনার

  • আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদাহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (২৯ মে) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত ‘ডাটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অফ রোড ক্র‍্যাশ সফটওয়্যার’ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাবিবুর রহমান বলেন, সংসদ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে অর্থাৎ হত্যার মোটিভ কী? এটি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ভারতীয় পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা যায়নি। তাই হত্যার কারণ এখনো কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা যাবে।

এ ক্ষেত্রে শাহিনকে ফেরানোর ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আনার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আক্তারুজ্জামান শাহিন আমেরিকায় পলাতক। আর আমেরিকার সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি নেই। তবে তাকে ফেরাতে কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পক্ষ থেকে যে ধরনের প্রচেষ্টা করা দরকার সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। যেহেতু তিনি আমাদের সংসদ সদস্য ছিলেন সুতরাং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। যদিও আমেরিকার সঙ্গে আমাদের সেই ধরনের চুক্তি নেই। তাই অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহিনকে ফেরাতে চলবে কূটনৈতিক তৎপরতা: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৪:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪