ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

পীর ও তার পালিত কন্যাকে খুনের দায় স্বীকার করলেন আটকরা

  • আপডেট সময় : ০১:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে পীরসহ জোড়া খুনের ঘটনায় সন্দেহমূলকভাবে আটক হওয়া ২ জন আদালতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

শুক্রবার বিকেলে দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন সন্দেহমূলকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক হওয়ায় আরেক পীর এছাহাক আলী ও বোচাগঞ্জ উপজেলার দৌলা নামক এলাকায় কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের প্রধান খাদেম সাইদুর রহমান।

এছাহাক আলী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি গ্রামের পীর আজিম উদ্দিনের ছেলে ও খাদেম সাইদুর রহমান বোচাগঞ্জের দৌলা গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে।

দিনাজপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদ সরওয়ারদী জানান, সন্দেহমূলকভাবে আটক হওয়া আরেক পীর এছাহাক আলী ও খাদেম সাইদুর রহমানকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। সেখানে আদালতের বিচারক এফএম আহসানুল হকের কাছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

তিনি জানান, জবানবন্দিতে তারা জানিয়েছে অভ্যন্তরীণ বিষয় ও মতপার্থকের জের ধরে তারা পরিকল্পিতভাবে পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত কন্যা রুপালী বেগমকে হত্যা করে। এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তারা জানিয়েছেন। পরিদর্শক জানান, এই মুহূর্তে তদন্তের স্বার্থে এসব নাম বলা যাচ্ছে না।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, আটকদের বিষয় ও অস্ত্র উদ্ধারসহ যাবতীয় বিষয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার দৌলা নামক এলাকায় কথিত পীর ফরহাদ হাসান চৌধুরী ও তার পালিত মেয়ে রুপালী বেগম গুলি ও কুপিয়ে হত্যার শিকার হন। ফরহাদ হোসেন চৌধুরী দিনাজপুর পৌর বিএনপির সাবেক সভাপতি। তিনি ছিলেন দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি। পরে ওই সংগঠনের সাধারণ সম্পাদকও নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীর ও তার পালিত কন্যাকে খুনের দায় স্বীকার করলেন আটকরা

আপডেট সময় : ০১:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০১৭