ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

কেনিয়ায় ৪২ নারীকে হত্যাকারী সিরিয়াল কিলার আটক

  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দুর্ধর্ষ সিরিয়াল কিলার সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কেনিয়ার পুলিশ। একটি আবর্জনা ফেলার স্থানে অন্তত ৯ জন নারীর খণ্ড-বিখণ্ড মরদেহ আবিষ্কারের পর কলিন্স জোমাইসি খালিসিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক খালিসিয়া ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করেছেন এবং ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৪২ জন নারীকে হত্যা করেছেন বলে জানিয়েছেন।

কেবিসি নিউজের তথ্য অনুযায়ী, ৩৩ বছর বয়সী খালিসিয়ার স্বীকারোক্তি অনুযায়ী, শিকারে পরিণত হওয়া নারীদের মধ্যে তাঁর স্ত্রীও রয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন বনাম ইংল্যান্ডের ইউরো ফুটবলের ফাইনাল দেখার সময় খালিসিয়াকে সোমবার ভোরে কেনিয়ার একটি বার থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খালিসিয়াকে প্রথমবারের মতো সন্দেহের আওতায় আনা হয় আবর্জনা ফেলার ডাম্প হিসেবে ব্যবহৃত একটি কোয়ারিতে ৯ জন নারীর টুকরো টুকরো করা মরদেহ আবিষ্কারের পর। কেনিয়ার রাজধানী নাইরোবিতে পাওয়া বিকৃত ওই মৃতদেহগুলো সারা দেশে শোকের ঢেউ তুলেছে। অনেকেই এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে।

স্বীকারোক্তিতে খালিসিয়া জানিয়েছেন, স্ত্রীকে হত্যার মধ্য দিয়েই একের পর এক নারীকে হত্যার মিশন শুরু হয়েছিল তাঁর। হত্যা করে মরদেহ টুকরো টুকরো করার আগে স্ত্রীকে তিনি শ্বাসরোধ করে হত্যা করেছিলেন। পরবর্তীতে বেশির ভাগ শিকারকেই তিনি একই উপায়ে হত্যা করেছেন। হত্যার আগে মূলত প্রলুব্ধ করে তিনি নারীদের নিজের আওতায় নিয়ে আসেতন।

কেবিসি নিউজের উদ্ধৃতি অনুসারে কেনিয়ার অপরাধ তদন্ত অধিদপ্তরের প্রধান মোহাম্মদ আমিন জানিয়েছেন, খালিসিয়ার বাড়ি থেকে ১০টি ফোন, একটি ল্যাপটপ, একটি ছুরি, আইডি কার্ড এবং নারীদের পোশাক সহ গুরুত্বপূর্ণ অসংখ্য প্রমাণ উদ্ধার করা হয়েছে।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেনিয়ায় ৪২ নারীকে হত্যাকারী সিরিয়াল কিলার আটক

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪