ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান নেতানিয়াহুর বিরুদ্ধে রোনেন বারের মানহানির মামলা নওগাঁয় বাসে ৬৪০ গ্রাম হেরোইনসহ আটক ১

৬ সমন্বয়কসহ ডিবিতে আটকদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার আল্টিমেটাম

  • আপডেট সময় : ০৩:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • / 184
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ ডিবিতে অন্য যাদের আটক রাখা হয়েছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় ডিআরইউতে এক অনুষ্ঠানে এই আল্টিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এই অনুষ্ঠান হয়।

তিনি বলেন, আমরা এই অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাব, ছয় সমন্বয়কের সাথে দেখা করার জন্য। যদি তাদের সাথে দেখা করতে না দেয়া হয়, তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরো বলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে আটককৃতদের যদি নিঃশর্ত মুক্তি দেয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব।

ইফতেখারুজ্জামান বলেন, আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের দায়িত্বে যারা আছেন তারা দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের দাবিগুলোতে সমর্থন দিবে। সেটিকে পূরণ করবে। সেটি হয়নি। এই ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট দফতরগুলোকে নিতে হবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬ সমন্বয়কসহ ডিবিতে আটকদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দেয়ার আল্টিমেটাম

আপডেট সময় : ০৩:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪