ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

  • আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪
  • / 148
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারের পদত্যাগের পর এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কারের দাবি উঠেছে। এরই অংশ হিসেবে পুলিশ বাহিনীতেও সংস্কারের হাওয়া লেগেছে। বিভিন্ন সময়ে প্রশাসনিক কারণে বাহিনীর যেসব সদস্য ‘সাময়িকভাবে বরখাস্ত’ হয়েছিলেন, তাদের বরখাস্তের আদেশ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে পুলিশ।

আজ শুক্রবার পুলিশের অতিরিক্ত ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের (কনস্টেবল থেকে এসআই/সমপদমর্যাদা এবং ডিএমপির ক্ষেত্রে পুলিশ পরিদর্শক পদমর্যাদা পর্যন্ত) সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল’।

তবে আদালতের নির্দেশে যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না জানিয়ে আদেশে আরও বলা হয়, ‘এই নির্দেশনা বিজ্ঞ আদালতের আদেশ এবং ফৌজদারি মামলাজনিত কারণে সাময়িক বরখাস্তকৃত পুলিশ সদস্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না’।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে কঠোর পদক্ষেপের কারণে সমালোচনার মুখে পড়েছে পুলিশ। পুলিশের নতুন প্রধান ময়নুল ইসলামও আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করেছে বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে পুলিশের অধস্তন সদস্যরাও বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন।

বিডিসংবাদ/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

আপডেট সময় : ০৮:১৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪