ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশ মেডিকেলের ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

  • আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭
  • / 239
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ধর্মঘট ছয় ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রোগীদের জিম্মি করে ধর্মঘট ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ধর্মঘট স্থগিত চেয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে আজ মঙ্গলবার বিকালে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক নিয়াজ আহমেদ চৌধুরী সোমবার হাইকোর্টে রিট আবেদন করেন। সেই রিট আবেদনের শুনানি শেষে আদালত আজ  আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ‘একজন চিকিৎসককে ধানমণ্ডির এই হাসপাতাল থেকে উত্তরায় বদলি করার পরিপ্রেক্ষিতে সহকর্মীরা গত ১৪ মার্চ থেকে এই ধর্মঘট আহ্বান করেছেন। চিকিৎসক বদলির বিষয়ে তদন্তের জন্য সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে একটি তদন্ত কমিটি করতে বলেছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’

ইউনুছ আলী আকন্দ আরো বলেন, বাংলাদেশ মেডিকেল এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল। এখানে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী আসে। কিন্তু ধর্মঘটের কারণে সেসব রোগী কোনো চিকিৎসা পাচ্ছেন না। এমনকি জরুরি বিভাগেও কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ছাড়া অধ্যক্ষের নেতৃত্বে এই ধর্মঘট চলছে। এতে রোগীদের চরম ভোগান্তি তৈরি হচ্ছে, যা আইন ও নৈতিকতাবিরোধী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ মেডিকেলের ধর্মঘট প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের

আপডেট সময় : ০১:৪৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০১৭