ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

এফবিসিসিআই নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

  • আপডেট সময় : ০১:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭
  • / 487
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন আগামী দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

নির্বাচন বিষয়ে ময়মনসিংহের এক ব্যবসায়ীর করা রিট আবেদনের শুনানি শেষে আদালত দুই মাসের জন্য নির্বাচন স্থগিতের আদেশ দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদুরুদ্দোজা বাদল।

আগামী ১৪ মে এফবিসিসিআই’র ২০১৭-১৯ মেয়াদকালের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সে অনুযায়ী ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ১৮ মার্চ ও জমা দেয়ার শেষ তারিখ ১০ এপ্রিল নির্ধারণ করা হয়।

২৩ মার্চ নির্বাচনের জন্য প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করারও কথা ছিল সংস্থাটির নির্বাচন পরিচালনা বোর্ডের।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এফবিসিসিআই নির্বাচন দুই মাসের জন্য স্থগিত

আপডেট সময় : ০১:০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০১৭