ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন

  • আপডেট সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 279
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৭-২০১৮ সেশনের নির্বাচনের দ্বিতীয় ও শেষ দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়ে  দুপুরে (১টা থেকে ২টা পর্যন্ত) এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টায় শেষ হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে তৈরি করা বুথে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে গতকাল বুধবার (২২ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয় দুইদিনব্যাপী এ নির্বাচনের ভোটগ্রহণ। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

এদিকে, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম দিনে এক হাজার ৯৫০ জন  আইনজীবী তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৫ হাজার ৮০ জন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। নির্বাচনে মোট ১৪টি পদের বিপরীতে সরকার সমর্থিত আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছড়াও আরও দুইজনসহ মোট ৩১ জন প্রার্থী রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ সম্পন্ন

আপডেট সময় : ১১:৩৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭