ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবে এফবিসিসিআই

  • আপডেট সময় : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • / 332
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনের বিষয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সংগঠনের পক্ষে করা আপিল শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। এ বিষয়ে আগামী ২৭ মার্চ পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

সংগঠনের বর্তমান সভাপতির করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আবেদনটি শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে এফবিসিসিআই নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবে বলেও জানিয়েছেন আদালত।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষে আজ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কামরুল হক সিদ্দিকী এবং সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম। অপরদিকে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও বদরুদ্দোজা বাদল।

পরে এফবিসিসিআইর আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, যেহেতু ১৪ মে নির্বাচনের দিন ধার্য রয়েছে। তাই নির্বাচনের প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে ২৭ মার্চ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে চূড়ান্ত শুনানি শেষে সিদ্ধান্ত হবে।

এর আগে ২২ মার্চ দুই মাসের জন্য এফবিসিসিআইয়ের নির্বাচনী কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। আগামী ১৪ মে ২০১৭-১৯ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবে এফবিসিসিআই

আপডেট সময় : ১১:৪৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭