ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / 167
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বর্তমানে বাংলাদেশ কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার রাজধানীর মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, ‘বৈশ্বিক ও কৌশলগতভাবে এখন কঠিন সময় যাচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন কাজের জন্য তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

এ সময় প্রধান উপদেষ্টা সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪-এ অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানান। জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রমে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা গভীর সন্তোষ প্রকাশ করেন।

এ বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৪-এ ৯৫ জন কোর্স মেম্বার অংশগ্রহণ করেন, যার মধ্যে রয়েছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৪৬, বেসামরিক প্রশাসনের ১৬ এবং ১৮টি বন্ধুপ্রতীম দেশের ৩৩ সদস্য।

অপরদিকে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী থেকে ৫৫ কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৪ সফলতার সাথে সম্পন্ন করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪