ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা

  • আপডেট সময় : ০২:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 291
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আর্মি স্টেডিয়ামে আজ শনিবার ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে টোল ছাড়া বিমানবন্দর, কুড়িল ও বনানী র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এছাড়া বিমানযাত্রীরা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরে যেতে পারবেন। একইসাথে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেয়া হবে বলে জানানো হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীদের পাশাপাশি বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান সংগীত পরিবেশন করবেন। কনসার্ট শুরু হবে দুপুর ২টায়।

ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক অনুষ্ঠিতব্য ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম এলাকায় শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।

১) স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে বিধায় উল্লিখিত সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য পরামর্শ দেয়া হলো।

২) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহারকারীরা টোল ব্যতীত এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন।

৩) উত্তরা-বিমানবন্দর থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে।

৪) গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র‍্যাম্প ব্যবহার করতে পারবেন।

৫) বিমানবন্দর, উত্তরা ও টঙ্গীগামী যানবাহন বনানী র‍্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।

৬) ইসিবি চত্বর থেকে বনানীগামী ফ্লাইওভারের লুপটি বন্ধ থাকবে।

৭) ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র‍্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।

৮) র‍্যাম্প ব্যবহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ প্ল্যাটফর্মের মাধ্যমে আর্মি স্টেডিয়ামে একটি চ্যারিটি কনসার্ট অনুষ্ঠিত হবে।

কনসার্ট থেকে আয়কৃত সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা হবে।

এই কনসার্টের কারণে সম্ভাব্য জনদুর্ভোগ ও যানজট লাঘবের উদ্দেশ্যে ধানমন্ডি ও ফার্মগেটের দিক থেকে আগত বিমানযাত্রী বহনকারী যানবাহনগুলো বিমানের টিকিট প্রদর্শন সাপেক্ষে জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে সিএমএইচ হয়ে জিয়া কলোনি দিয়ে বিমানবন্দরে গমন করতে পারবে।

এছাড়াও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেয়া হবে।

এই বিশেষ সুবিধাটি ২১ ডিসেম্বর দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বলবৎ থাকবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা

আপডেট সময় : ০২:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪