সংবাদ শিরোনাম ::
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:২৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 212
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটি, ইনক-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার, ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস (১৪৫১ ইউনিয়নপোর্ট রোড, নিউইয়র্ক)-এ আয়োজিত এই মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন,
“বাংলাদেশ সোসাইটি সবসময় প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা যেন এই মহিমান্বিত মাসের শিক্ষা কাজে লাগিয়ে সমাজ ও কমিউনিটির উন্নয়নে কাজ করতে পারি।”



ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলারগণ। দোয়া মাহফিলে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।



























