ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে তোফায়েল চৌধুরীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২১ মার্চ ২০২৫, জুমার দিনে নিউইয়র্কের উডসাইড এলাকার “গুলশান ট্যারেস” (সাবেক ঢাকা ক্লাব) পার্টি হলে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

“গ্রী ম্যাকানিক্যালস ইয়াংকার্স” হিটিং অ্যান্ড কুলিং-এর কর্ণধার জনাব তোফায়েল চৌধুরী ও তার প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।

জনাব তোফায়েল চৌধুরী উপস্থিত সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এবং আগাম ঈদের শুভেচ্ছা জানান। তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন, যাতে সবার দুনিয়া ও আখেরাত কল্যাণময় হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সম্পাদকগণ, আমেরিকা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার মোঃ জহিরুল হক বশির মাগরিবের আজান দেন এবং ইমাম সাহেব মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন। নামাজ শেষে মুসল্লিদের নিয়ে মহান আল্লাহর দরবারে সবার জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে তোফায়েল চৌধুরীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫