ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

সাভারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় : ০১:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সাভারে চলন্ত বাসে ছিনতাইয়ের সময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো: নবাবগঞ্জের কেইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভীর হোসেন তামিম (২৪), সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মামুন হোসেন মুন্না (১৯) এবং ময়মনসিংহের পাগলা থানার বামনখালী গ্রামের মুখলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)। এদের মধ্যে তানভীর হোসেন তামিম সাভার পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকায় ভাড়া থাকে।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় বৃহস্পতিবার রাতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাস থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বাসস’কে জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল সাভার মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় ছিনতাই প্রতিরোধে যাত্রীবাহী বাসে তল্লাশি চালাচ্ছিল পুলিশের একটি টিম। এসময় বার্মিজ চাকুসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাভারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট সময় : ০১:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫