ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

চলছে তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’

  • আপডেট সময় : ০১:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 356
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন প্রতিবেদক
একের পর এক তুর্কি সিরিজ বাংলায় ডাবিং ভার্সন চলছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে। সে ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশন নিয়ে এলো তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা, রাত ১২টা ও সকাল ১১টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। এ ছাড়া সপ্তাহের সব পর্ব একসাথে বিরতিহীনভাবে প্রচারিত হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টায়। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’।

আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে। সিরিজটি মূলত চার ভাইবোন কাদির, ওমর, আসিয়ে এবং এমেল-এর সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটা সুখী ও সাধারণ জীবন ছিলো তাদের; কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়। তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানান বাধা সৃষ্টি করে।

সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভাই- বোনদের মধ্যকার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা। পুরো গল্পজুড়ে চার ভাই বোনের অকৃত্রিম ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তাদের ঐক্য আবেগপ্রবণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার এক তীব্র আকাঙ্খা নিয়ে এগিয়ে যায় তারা।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলছে তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’

আপডেট সময় : ০১:১০:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫