ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মুক্তির অনুমতি পেয়েছে ববির সিআরআই ঘনিষ্ঠ পিপলুর সিনেমা

  • আপডেট সময় : ০৯:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আহমেদ তেপান্তর
স্বৈরাচার আওয়ামী লীগ পতনের কয়েক মানের ব্যবদানে নবরূপে ফিরতে শুরু করেছে তাদের দোসররা। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়। তবে ঘুনে ধরা আমলাতান্ত্রিক ব্যবস্থায় তারা এখনো সরব তারই প্রমাণ মেলে হাসিনা: আ ডটারস টেল ডকু ফিল্মের নির্মাতা, শেখ হাসিনার ভাগিনা রাদাওয়ান সিদ্দিক মুজিব ববির গঠিত আওয়ামী লীগের গবেষণা সেন্ট্রার ফর রিসার্স এন্ড ইনফরমেশন (সিআরআই) এর অন্যতম ঘনিষ্ট পিপলু আর খানের সিনেমা ‘জয়া আর শারমিন’ মুক্তির অনুমিতি লাভে! সবার অলক্ষ্যে সার্টিফিকেশন বোর্ডের অনুমতি সকলকে বিস্মিত করেছে।
জানা গেছে, গত ২৫ মার্চ ঈদের আগের তুমুল ব্যবস্ততার মধ্যে সিনেমাটি মুক্তির জন্য সার্টিফিকেশন বোর্ডের অনুমতি লাভ করে।
পিপলু পরিচালিত ‘জয়া আর শারমিন’ মুক্তির অনুমতিতে স্তম্বিত সিনেমার অনেকেই। তারা বলছেন —পতিত আওয়ামী লীগের সুবিধাভোগী পিপলু আর খানের সিনেমা ছাত্র-জনতার রক্তের উপর দিয়ে কিভাবে মুক্তির অনুমিত পায়।
এ ব্যাপারে বক্তব্য জানতে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান (অতি: দায়িত্ব) ও সচিবকে হোয়াটসঅ্যাপে চেষ্টা করলেও তারা সাড়া দেননি।
সক্ষমতা না থাকলেও পিপলু আর খান এককভাবে ফিল্ম আর্কাইভের ৬৮ কোটি টাকার তথ্যচিত্রের প্রজেক্ট এককভাবে বাগিয়ে নেন। এতে শেখ হাসিনার ভাগিনা রাদাওয়ান সিদ্দিক মুজিব ববির হস্তক্ষেপ ছিলো বলে ওই সময় ঊর্ব্ধতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পরিচালনার পাশাপাশি ‘জয়া আর শারমিন’ সিনেমার প্রযোজক হিসেবে পিপলু আর খান ছাড়াও রয়েছেন জয়া আহসান।
করোনা মহামারীর কঠিন সময়ে ১৫ দিনের মধ্যে সিনেমাটি নির্মিত হয়েছে। এতে দুই নারী, জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প এটি। কোভিডের সময়, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় একটি ছোট্ট জগৎ যা কিনা বাইরের ভীতিকর বাস্তবতায় ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরাতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও।
সিনেমায় জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে অভিনয় করেছেন মঞ্চের দক্ষ অভিনেত্রী মহসিনা আক্তার।
এ নিয়ে রবিাবর জয়া আহসান সিনেমার একটি মোশন পিকচার শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে। এমন এক সময়ে চিত্রায়িত যখন পৃথিবী স্থবির ছিল, আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’নীরবে অপেক্ষা করছিল। পাঁচ বছর পর, এটি অবশেষে আপনার সামনে আসতে প্রস্তুত। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি দুই নারীর গল্প যারা নিজেদের ক্ষতি,বন্ধুত্ব এবং নারীত্বের গল্পে আবদ্ধ। শীঘ্রই আসছে।”
সিনেমাটি নিয়ে এর আগে জয়া আহসান বলেছিলেন, ‘জয়া আর শারমিন দু’জন নারীর অচেনা ভুবনের গল্প এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত, অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’
বলা প্রয়োজন, সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে পিপলু আর খান এবং নুসরাত ইসলাম মাটি।
উল্লেখ্য, জয়া আহসান এবং মহসিনা আক্তার ছাড়াও এখানে আরও অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী।

বিডিসংবাদ ডটকম/আতে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মুক্তির অনুমতি পেয়েছে ববির সিআরআই ঘনিষ্ঠ পিপলুর সিনেমা

আপডেট সময় : ০৯:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫