সগীর খানকে সম্মাননা প্রদান
নিউইয়র্কে বিশ্ব মা দিবস ও এনবিসি’র এক বছর পূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৬:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 383
মোঃ জহিরুল হক বশির, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক সিটি বিংহামটন কর্পোরেশন (NBC) এর এক বছর পূর্তি ও বিশ্ব মা দিবস উপলক্ষে এক চমৎকার আয়োজন অনুষ্ঠিত হয়েছে । ১১ মে ২০২৫, রবিবার জামাইকার খলিল বিরিয়ানি হাউজ পার্টি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

বিশেষ আকর্ষণ ছিলেন সম্মানিত অতিথি সগীর খান ও তাঁর পরিবার। তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা উপহার তুলে দেয় NBC টিম। উত্তরে তিনি এনবিসি’র প্রশংসা করে বলেন, “বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে নিউইয়র্ক সিটি বিংহামটন কর্পোরেশনের পাশে থেকে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আলাউদ্দিন এবং গীতাপাঠ করেন মিন্টু কুমার রায়। বিশ্ব মা দিবসের অংশে এমএসটি রুনা মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে আবেগঘন বক্তব্য দেন। এছাড়া, ডা. মুক্তার আহমেদ একটি স্লাইডশো উপস্থাপনার মাধ্যমে NBC’র লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ডা. মুক্তার আহমেদ, অবসরপ্রাপ্ত মেজর রাশেদ ইসলাম এবং মো. জহিরুল হক বশির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালকমণ্ডলীর সদস্যরা হলেন ডা. মো. মুক্তার আহমেদ, এমএসটি রুনা, অবঃ মেজর রাশেদ ইসলাম, হাফেজ আলাউদ্দিন, শাহানা আক্তার, আমজাদ হোসেন, হুমায়ুন কবির, মজিবুর রহমান খান, আজিমুদ্দিন, ডা. শাহাদাত হোসেন, ডা. আনিসুজ্জামান, মিন্টু কে রায়, আজিজুল হক, শিমুল হোসেন, মিনহাজ উদ্দিন, সোহেল খান, মোঃ রিপন আহমেদ, মো. জহিরুল হক বশির এবং তৌফিকুর রহমান।


সবশেষে অতিথিদের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই আয়োজনের মাধ্যমে এনবিসি আরও এক ধাপ এগিয়ে গেল কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখার পথে।


























