ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

নিউইয়র্কে জমজম ট্রাভেল ইউএস-এর হজ্ব ওরিয়েন্টেশন সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 350
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো জমজম ট্রাভেল ইউএস-এর আয়োজনে হজ্ব ওরিয়েন্টেশন ও সেমিনার ২০২৫।

১০ মে ২০২৫, রবিবার জ্যাকসন হাইটসের আন-নূর কালচারাল সেন্টার মসজিদে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৭০ জন হজযাত্রী অংশগ্রহণ করেন। আসরের নামাজের পর শুরু হয়ে রাত এশা পর্যন্ত এ সেমিনার চলে ধারাবাহিকভাবে।

সেমিনারে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা মনসুরুল হক, যিনি জমজম ট্রাভেল ইউএস-এর হজ গাইড হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি হজযাত্রীদের এহরাম বাঁধা থেকে শুরু করে মিনা, মুজদালিফা, আরাফাত, জামারায় কংকর নিক্ষেপের নিয়মসহ হজের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক বিশদভাবে ব্যাখ্যা করেন। প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণকারীরা হজ্ব সম্পর্কিত বিভিন্ন বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করেন।

জমজম ট্রাভেল ইউএস-এর কর্ণধার তৌহিদ মাহবুব মুন্না বলেন, “আমাদের লক্ষ্য শুধু হজযাত্রীদের টিকিট নিশ্চিত করা নয়, বরং তারা যেন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও সঠিকভাবে হজ সম্পন্ন করতে পারেন—সেজন্য সর্বোচ্চ সহযোগিতা করা। আমরা সেবা প্রদানে সর্বদা আন্তরিক।”

অনুষ্ঠানে জমজম ট্রাভেল ইউএস-এর চেয়ারম্যান ও সিইও মাহবুব আলম হজযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং যারা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নামাজ শেষে সবাই একসাথে মোনাজাতে অংশ নেন এবং সফল হজ্বের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়।

সেমিনারটি হজযাত্রীদের জন্য একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আয়োজন হয়ে উঠেছিল, যা সবার মাঝে প্রশংসিত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিউইয়র্কে জমজম ট্রাভেল ইউএস-এর হজ্ব ওরিয়েন্টেশন সেমিনার ২০২৫ অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৩৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫