ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

যুক্তরাষ্ট্রে বিএনপি জর্জিয়া শাখার উদ্যোগে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • / 458
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জর্জিয়া শাখা, যুক্তরাষ্ট্রের উদ্যোগে দুই দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ আগস্ট ২০২৫, রবিবার এ অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি জর্জিয়া শাখার সভাপতি শাহনেয়াজ হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস. এম. রেজাউল হক। সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্না ভূমিকা বক্তব্য প্রদান করেন।

এদিনের আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বিএনপি নেতা জনাব জসিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ ফজলে রহমান চৌধুরী, মোঃ স্বপন, বেলাল পারভেজ, মোঃ ভূঁইয়া নূর, মীর আহাম্মদ, আবু ফারাহ ইকবাল, আতিক মাসুদুর রহমান, মোঃ হাসান (বাছির), এ কে এম খান, মোঃ মাসুদ, আছিরুল হক ও শাহনূর রহমান।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করা হয় এবং দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন শাহনূর রহমান এবং ফটোগ্রাফি পরিচালনা করেন ইকবাল (আবু ফারা)।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ, সংগ্রাম ও দেশের জন্য অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁকে বাংলাদেশের গণতন্ত্রের এক প্রতীকী নেত্রী হিসেবে উল্লেখ করেন।

এর আগে গত শনিবার (১৬ আগস্ট, ২০২৫) বিএনপি জর্জিয়া শাখার উদ্যোগে বাংলাদেশের ফেনী জেলার একটি স্থানীয় মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। খাওয়ানোর এ কর্মসূচির মাধ্যমে নেতৃবৃন্দ খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় মানবিক উদ্যোগ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে বিএনপি জর্জিয়া শাখার উদ্যোগে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫