ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ৮ মে

  • আপডেট সময় : ০২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭
  • / 342
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে শুনানি পিছিয়ে আগামী ৮ মে ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত সিনিয়র স্পেশাল জজ কামরুল ইসলাম মোল্লার অস্থায়ী আদালত এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে  খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন জানিয়ে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৮ মে ধার্য করেন।

এর আগে গত ১৩ এপ্রিল সময় আবেদনে আত্মপক্ষ সমর্থনের শুনানি পিছিয়ে ২৭ এপ্রিল দিন পুনর্নির্ধারণ করেছিলেন আদালত।

অরফানেজ মামলায় খালেদা জিয়াসহ আসামি মোট ছয়জন। অন্য পাঁচ আসামি হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ৮ মে

আপডেট সময় : ০২:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০১৭