ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

খাগড়াছড়িতে মিনিট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

  • আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জেলার মাটিরাঙ্গায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

গতকাল শুক্রবার দিবাগত রাতে খাগড়াছড়ি- ঢাকা আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি মুখী একটি মিনি ট্রাক (নং ঢাকা মেট্রো-ন ১৫-৩৪৫৪)মাটিরাঙ্গার রসুলপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রাম মুখী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব (১৭) মারা যান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা সামসুল হকের পুত্র। একই মোটরসাইকেলে থাকা তারেক (১৮) গুরুতর আহত হন। তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের পুত্র।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক পালিয়ে যান।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের সাথে আলোচনা করে সব আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে মিনিট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০১:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫