ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩

  • আপডেট সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 88
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি ইউপিএস কার্গো বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিন জন নিহত ও ১১ জন আহত হয়েছে।

বিমানটি বিমানবন্দর সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উপর বিধ্বস্ত হওয়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ফলে পুরো এলাকায় কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়ে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, হাওয়াইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ম্যাকডোনেল ডগলাস এমডি-১১ বিমানটি স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বিধ্বস্ত হয়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, তিনি আশঙ্কা করছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়বে।

বেশিয়ার আরও বলেন, ‘আমরা হতাহতের বিষয়টি নিশ্চিত করিনি।’ বেসিয়ার বলেন, তিনজন ক্রু সদস্যের অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি এবং তিনি তাদের জন্য ‘খুবই উদ্বিগ্ন’।

ইউপিএস এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটিতে তিন জন ক্রু সদস্য ছিলেন।

এফএএফ ও মার্কিন জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড (এসটিএসবি) এ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। স্থানীয় সম্প্রচারক ডব্লিউএলকেওয়াই দ্বারা শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে যে বিমানটি উড়তে যাওয়ার সময় বাম ইঞ্জিনে আগুন ধরে গেছে।

কোম্পানির একটি তথ্যসূত্র অনুসারে, লুইসভিল ইউপিএস-এর জন্য প্রধান মার্কিন বিমান কেন্দ্র হিসেবে কাজ করে।

বৃহৎ প্যাকেজ ডেলিভারি প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ২ হাজারটি ফ্লাইটের মাধ্যমে ২০০টিরও বেশি দেশে ভ্রমণ করে। যার বহরে ৫১৬টি বিমান রয়েছে।

দুর্ঘটনাস্থলের আকাশ ফুটেজে ধ্বংসাবশেষের দীর্ঘ পথ দেখা গেছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের উপর পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুর্যোগ এলাকা থেকে ধোঁয়া বের হচ্ছে।

গভর্নর বেসিয়ার বলেছেন, বিমানটি ‘প্রায় সরাসরি একটি পেট্রোলিয়াম শোধনাগারে আঘাত করেছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩

আপডেট সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫