ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেসবুকের সহায়তায় শেষ পর্যন্ত সুচিত্রার বিয়ে সম্পন্ন বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা

ভারতে প্রধান বিচারপতির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা

  • আপডেট সময় : ০১:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ সাত বিচারপতির উড্ডয়নের উপর নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি সি এস কারনান। শুক্রবার এয়ার কন্ট্রোল অথরিটিকে এমনই নির্দেশিকা জারি করেছেন তিনি। নির্দেশিকায় বলা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার রায় না বেরোনো পর্যন্ত তারা দেশ ছাড়তে পারবেন না।কলকাতার নিউটাউনে নিজের বাড়িতেই আদালত বসিয়ে এই নির্দেশিকা জারি করেন কারনান।

১৩ এপ্রিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহর এবং আরো ৬ বিচারপতি দীপক মিশ্র, জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, মদন বি লকুড়, পিণাকীচন্দ্র ঘোষ এবং ক্যুরিয়ান জেসপের বিরুদ্ধে তপশিলি জাতি ও উপজাতি আইনের ধারায় মামলা দায়ের করেন। এই সাত বিচারপতিকেই ২৮ এপ্রিলের মধ্যে তার বাড়িতে বসানো বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কারনান।

এই সাত বিচারপতিই দুর্নীতির কারনানের বিরুদ্ধে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন। চার সপ্তাহের মধ্যে তার জবাবও তলব করেছিল সুপ্রিম কোর্ট। এবং ১ মে তাকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তার প্রেক্ষিতেই পাল্টা মামলা করেন কারনান। সেই মামলায় এই নির্দেশিকা জারি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে প্রধান বিচারপতির দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:৫৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭