ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার

  • আপডেট সময় : ১১:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 154
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে এনজিও গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বুধবার তথ্য বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় নাজিম উদ্দিন তনুকে (৩৭) গ্রেফতার করে সিআইডির এলআইসি ইউনিট। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নওগাঁ সদরের অফিসপাড়া এলাকায় ‘বন্ধু মিতালী ফাউন্ডেশন’ নামে একটি এনজিও (রেজি. নং- রাজু৩৭০) সঞ্চয়, মাসিক ডিপিএস ও ঋণ প্রদানের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত। প্রতি ১ লাখ টাকার বিপরীতে মাসে ২ হাজার টাকা লভ্যাংশ দেয়ার প্রলোভন দেখানো হতো। প্রথম দিকে কিছু গ্রাহককে লভ্যাংশ দেয়া হলেও পরবর্তীতে বিষয়টি ব্যাপক প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি করা হয়। দরিদ্র জনগোষ্ঠীর বহু ব্যক্তি প্রতিষ্ঠানটিতে এককালীন আমানত হিসেবেও অর্থ জমা করেন। বাদীর ব্যক্তিগত আমানত ছিল ২০ লাখ টাকা এবং তার অভিযোগ অনুযায়ী প্রতিষ্ঠানে জমা মোট অর্থের পরিমাণ ছিল প্রায় ১৫০ কোটি টাকা।

এতে আরও বলা হয়, গত বছরের আগস্টের পর থেকে প্রতিষ্ঠানটির আর্থিক লেনদেনে অস্বচ্ছতা দেখা দেয়। গ্রাহকরা নিয়মিত জমা বা উত্তোলন করতে না পারায় অভিযোগ জানান। পরিচালক নাজিম উদ্দিন তনু সময় চাইলে পরিস্থিতি আরও জটিল হয়। গত বছরের নভেম্বর মাসে ভুক্তভোগীরা অর্থ ফেরত চাইলে কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে গ্রাহকদের জোরপূর্বক অফিস থেকে বের করে দেয়া হয়। পরে বাদী নওগাঁ সদর থানায় মামলা (নম্বর-২০, তারিখ- ১২/১১/২০২৪, ধারা ৪০৬/৪২০ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, এ পর্যন্ত ৮০০’র বেশি গ্রাহক প্রায় ৬০০ কোটিরও বেশি টাকা প্রতারিত হয়েছেন। মামলাটি সিআইডির নওগাঁ জেলা ইউনিট তদন্ত করছে।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাজিম উদ্দিন তনুসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত অন্যান্য সদস্যদের সনাক্তকরণ, আত্মসাৎ করা অর্থ উদ্ধারের প্রচেষ্টা এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৬০০ কোটি টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা গ্রেফতার

আপডেট সময় : ১১:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫