ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 82
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় খালের পানিতে পড়ে মেহেদী হাসান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার সকালে তুষভান্ডার ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

শিশু মেহেদী হাসান গঙ্গাচড়া উপজেলার মটুকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনারুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মেহেদী তার মায়ের সঙ্গে নানার বাড়ি কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মান্নান মোহেনের বাড়িতে বেড়াতে আসে। আজ সকালে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি খেলতে খেলতে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সাইফুল ইসলাম জানান, পানিতে দীর্ঘক্ষণ তলিয়ে থাকার কারণে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাটে খালের পানিতে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০১:০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫