ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব

  • আপডেট সময় : ০২:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 58
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মাদারীপুরে সাবেক মন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের আমলে তিনি ভূমি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন মিলনায়তনে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান শিকদার ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি খান মোহাম্মদ শহীদ, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডা. গোলাম সারোয়ার, ডা. লুৎফর রহমান।

এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা আব্দুল মান্নান শিকদারের রাজনৈতিক জীবন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, আব্দুল মান্নান শিকদার ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনদরদি রাজনীতিবিদ। তাঁর সততা, নীতি ও মানবিক মূল্যবোধ আজকের প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

প্রাণবন্ত আলোচনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। উল্লেখ্য, ‘আব্দুল মান্নান শিকদার: সমাজ, রাজনীতি ও মানবতার দৃষ্টান্ত’ শীর্ষক জীবনীগ্রন্থটির লেখক সায়েমা জেরিন।
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থের প্রকাশনা উৎসব

আপডেট সময় : ০২:০২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬