ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের সাথেও স্থানীয় নেতৃবৃন্দের সকল ভুল-বোঝাবুঝির সফল অবসান

জর্জিয়া বিএনপিতে সব বিভেদ ভুলে ঐতিহাসিক ঐক্য : ২৫-২৬ এপ্রিলের সম্মেলন যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে

  • আপডেট সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 208
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিএনপিতে দীর্ঘদিনের মান-অভিমান ও সকল রাজনৈতিক বিভেদের অবসান ঘটেছে। দলের বৃহত্তর স্বার্থে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জর্জিয়া বিএনপির দুই পক্ষ অবশেষে এক ছাতার নিচে এসে ‘পূর্ণ একাত্মতা ও সংহতি’ প্রকাশ করেছে। একইসাথে, দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের সাথেও স্থানীয় নেতৃবৃন্দের সকল ভুল-বোঝাবুঝির সফল অবসান হয়েছে।

এই ঐতিহাসিক সমঝোতার পর, আগামী ২৫ ও ২৬ এপ্রিল জর্জিয়ার আটলান্টায় পূর্বনির্ধারিত ‘উত্তর আমেরিকা বিএনপি’র বিশাল সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করা হয়েছে।

আগামী ২৫ ও ২৬ এপ্রিল আটলান্টায় অনুষ্ঠেয় উত্তর আমেরিকা বিএনপির সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলনে অংশ নিতে আটালান্টায় এয়ারপোর্টে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে শুভেচ্ছা জানান অনুমোদিত মূলধারার কমিটির সভাপতি নাহিদুল খান সাহেল ও সাধারন সম্পাদক মামুন শরীফ এবং আরো উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

দলীয় সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল জর্জিয়া বিএনপির বিবদমান দুই পক্ষ একটি আনুষ্ঠানিক ‘একাত্মতা ঘোষণা ও সংহতি পত্র’-এ স্বাক্ষরের মাধ্যমে নিজেদের মধ্যকার দূরত্বের অবসান ঘটায়। শাহনেওয়াজ হোসেন ও এস. এম. রেজাউল হকের নেতৃত্বাধীন অংশটি কেন্দ্র অনুমোদিত মূলধারার কমিটির (নাহিদুল খান সাহেল ও মামুন শরীফ) প্রতি নিঃশর্ত সমর্থন ও পূর্ণ একাত্মতা প্রকাশ করে। আগামী জুন মাসের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী কমিটি গঠনের রূপরেখাও এই চুক্তিতে চূড়ান্ত করা হয়।

জর্জিয়া বিএনপির এই চমৎকার রাজনৈতিক ঐক্যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের সময়োপযোগী পদক্ষেপ। অতীতের সকল ভুল-বোঝাবুঝি দূর করে তিনি জর্জিয়া বিএনপির নেতৃবৃন্দের সাথে সরাসরি সাক্ষাৎ করতে ইতিমধ্যে আটলান্টায় এসে পৌঁছেছেন। স্থানীয় নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। খোকনের উপস্থিতিতে জর্জিয়া বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে এবং সাংগঠনিক স্থবিরতা কেটে গিয়ে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

সকল বিতর্কের অবসান হওয়ায় আগামী ২৫ ও ২৬ এপ্রিল আটলান্টায় অনুষ্ঠেয় উত্তর আমেরিকা বিএনপির সাংগঠনিক কর্মশালা ও কর্মী সম্মেলন ঘিরে এখন চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি। ঐক্যবদ্ধ জর্জিয়া বিএনপি এই মেগা ইভেন্টের স্বাগতিক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করছে। যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এই সম্মেলনে যোগ দিতে আটলান্টায় আসতে শুরু করেছেন।

জর্জিয়া বিএনপির এই অভূতপূর্ব ঐক্য প্রবাসে দলের জন্য একটি শক্তিশালী বার্তা দিচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সকল বিভেদ ভুলে এই ঐক্যবদ্ধ অবস্থান উত্তর আমেরিকা বিএনপির রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে এবং আসন্ন কর্মী সম্মেলনকে একটি ঐতিহাসিক মাইলফলকে পরিণত করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের সাথেও স্থানীয় নেতৃবৃন্দের সকল ভুল-বোঝাবুঝির সফল অবসান

জর্জিয়া বিএনপিতে সব বিভেদ ভুলে ঐতিহাসিক ঐক্য : ২৫-২৬ এপ্রিলের সম্মেলন যথাসময়েই অনুষ্ঠিত হচ্ছে

আপডেট সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬