ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট সময় : ১০:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 34
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক:

জেলার সুবর্ণচর উপজেলায় আজ পুকুরে গোসল করতে নেমে রোকসানা আক্তার (৯) ও আফসানা আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু রোকসানা আক্তার ও আফসানা আক্তার সম্পর্কে পরস্পর আপন বোন। তারা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার গাংছিল গ্রামের কৃষক মহি উদ্দিনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে নানার বাড়িতে থাকত দুই বোন রোকসানা আক্তার ও আফসানা আক্তার। মাদরাসা বন্ধ থাকায় আজ রোববার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে খামারের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এ সময় ছোট বোন আফসানা পানিতে ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে বড় বোন রোকসানা এগিয়ে যায়। একপর্যায়ে দু’জনই পানিতে তলিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে এক বোনের মরদেহ উদ্ধার করে।

পরবর্তীতে জাল ফেলে আরেক বোনের মরদেহ উদ্ধার করা হয়।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ দাস জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:১১:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬