ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর

  • আপডেট সময় : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করেছেন নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে হাজির করা হয়। সেসময় উক্ত মামলায় তার আইনজীবীরা জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিজ্ঞ আদালতের বিচারক বেগম ফাতেমা নজীব।

এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত দলীয় নেতৃবৃন্দ তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য আদালত প্রাঙ্গণে ভীড় জমায়।

উল্লেখ্য, গত বছরের ১০ মার্চ সকালে হরতাল চলাকালীন সময়ে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনার চৈতাব নামক এলাকায় চলন্ত একটি ট্রাকে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। সেই ঘটনায় পরের দিন পুলিশ বাদী হয়ে খায়রুল কবির খোকনকে ১নং আসামি করে সন্ত্রাস দমন আইনে নরসিংদী মডেল থানায় একটি মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০১:৩৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০১৭