ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: ৫ পর্যটকের মৃত্যু সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ডা. এবিএম হারুনের উদ্যোগে ফেনীতে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা ও পরীক্ষা ক্যাম্প

  • আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীর ফাজিলপুরে অবস্থিত ‘নুরুন নাহার-মণি দাতব্য ও চক্ষু হাসপাতাল’-এ আগামী আগস্ট (২০২৬) থেকে শুরু হতে যাচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসাসেবা ও পরীক্ষা ক্যাম্প। শমরিতা হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও এবং এই দাতব্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. এবিএম হারুনের এক মহতী উদ্যোগে সাধারণ মানুষের জন্য এই বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে।

এই ক্যাম্পে রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন প্রখ্যাত ডায়াবেটিস চিকিৎসক ডা. এনায়েত হোসেন [এমবিবিএস (এসএমইউ), সিসিডি (ডায়াবেটোলজি)- বারডেম]। ভারতের ডায়াবেটিস ম্যানেজমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত এবং আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ানসের এই মেম্বার বর্তমানে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে কর্মরত আছেন।

গ্রামীন জনপদে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ডা. এবিএম হারুনের প্রতিষ্ঠিত এই দাতব্য হাসপাতালের এমন উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

সেবা প্রদানের সময়সূচি

  • দিন: প্রতি মাসের প্রথম এবং শেষ মঙ্গলবার।
  • সময়: সকাল ১০:০০ টা থেকে দুপুর ০২:০০ টা পর্যন্ত।

যেসব পরীক্ষা বিনামূল্যে করা হবে

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আধুনিক ‘সেমি-অটোমেটিক বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার’ মেশিনের সাহায্যে নিচের গুরুত্বপূর্ণ ল্যাব পরীক্ষাগুলো সম্পূর্ণ বিনামূল্যে করা হবে:

  • ডায়াবেটিস পরীক্ষা: Random Plasma Glucose
  • কিডনি ও লিভার: S. Creatinine (কিডনি), SGPT (লিভার)
  • রক্তে চর্বি: Total Cholesterol ও Triglycerides (টিজি)
  • অন্যান্য রক্ত পরীক্ষা: Hb% (হিমোগ্লোবিন), Serum Bilirubin (জন্ডিস), S. Uric Acid (ইউরিক এসিড)
  • ইমেজিং ও হার্ট: ECG (হার্ট) এবং Ultrasonography (আল্ট্রাসাউন্ড)

যোগাযোগ ও সিরিয়ালের ঠিকানা

  • স্থান: জান বক্স ভূঁইয়া বাড়ী, ফাজিলপুর, ফেনী।
  • সিরিয়ালের জন্য যোগাযোগ: মো. মশিয়ার রহমান (ম্যানেজার) – ০১৭৭৪ ৭২০২১৪।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডা. এবিএম হারুনের উদ্যোগে ফেনীতে বিনামূল্যে ডায়াবেটিস চিকিৎসা ও পরীক্ষা ক্যাম্প

আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬