সংবাদ শিরোনাম ::
অস্কারজয়ী চিত্রনাট্যকার পিটার ব্ল্যাটি মারা গেছেন
- আপডেট সময় : ০১:০০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
- / 241
আলোচিত হরর সিনেমা ‘দ্য এক্সরসিস্ট’র কালজয়ী চিত্রনাট্যকার উইলিয়াম পিটার ব্ল্যাটি মারা গেছেন। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ব্যাথেসডায় উইলিয়ামের বাড়ির কাছাকাছি একটি হাসপাতালে গত বৃহস্পতিবার ৮৯ বছর বয়সে মারা যান পিটার।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘দ্য এক্সরসিস্ট’ সিনেমার পরিচালক উইলিয়াম ফ্রাইডকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ করেন। খবর বিবিসি।
উইলিয়াম পিটার ব্ল্যাটির স্ত্রী জুলি অ্যালিসিয়া উইটব্রোট জানান, তাঁর স্বামী ব্লাড ক্যানসারে ভুগছিলেন। ৮৯ তম জন্মদিনের ঠিক পাঁচ দিন পরেই তিনি মারা গেলেন।
১৯৭১ সালে ‘দ্য এক্সরসিস্ট’ উপন্যাস প্রকাশ করার পর তা এতটাই জনপ্রিয় হয়েছিল যে ১৯৭৩ সালে সেই উপন্যাসের চিত্রনাট্য লিখতে হয়েছিল তাঁকে। তারপর সেরা চিত্রনাট্যের জন্য ঝুলিতে ভরলেন একাডেমি অ্যাওয়ার্ড। হয়ে যান অস্কারজয়ী লেখক।


























