ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

  • আপডেট সময় : ০২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • / 27
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুরের টঙ্গীতে আরচারি ট্রেনিং একাডেমিতে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল আন্তর্জাতিক আয়োজন ‘ওয়ার্ল্ড আরচারি এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’-এর। স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের আরচারদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।

আজ রোববার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আরচারদের হাতে ট্রফি ও পদক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় সফলভাবে পরিচালিত হয় ‘জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ ও ‘স্পোর্টস ইনজুরি’ সেমিনার। এরপর আজ ২ আগস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’।

পুরস্কার বিতরণী পর্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ওয়ার্ল্ড আরচারি এশিয়ার ১ম সহ-সভাপতি সাদ আল মাসাদা, নির্বাহী সদস্য হেনারথ পাথিরান্নেহেলাগে সুনেথরা সেনেভীরাত্নে, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট, আরচারি ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মনজুর আলম, সহ-সভাপতি মাহিন মুকতাদির রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন ও কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান তুহিনসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

আপডেট সময় : ০২:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬