ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

সব বিভাগে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে ছিল : কামিন্স

  • আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 30
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে হতাশ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টেস্টে চারদিনের কোন সেশনেই বাংলাদেশের বিপক্ষে লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। তাই অসি দলনেতা কামিন্স মনে করেন, সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে বাংলাদেশ ভালো খেলেছে।

ডারউইনে টেস্টের প্রথম দিন বাংলাদেশ বোলারদের তোপে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশ ব্যাটারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি অসি বোলাররা। ফলে প্রথম ইনিংসে ৪২৬ রান তুলে ২২৮ রানের লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের লড়াকু সেঞ্চুরিতে মাত্র ৫৬ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। ৫৭ রানের জয়ের লক্ষ্য ১ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হারের কারণ জানাতে গিয়ে কামিন্স বলেন, ‘বাংলাদেশ আমাদের সব বিভাগেই হারিয়ে দিয়েছে। তারা ধৈর্যশীল-শৃঙ্খলাবদ্ধ ছিল। সব দিক থেকে অস্ট্রেলিয়ার চেয়ে তারা ভালো ক্রিকেট খেলেছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিনই আমরা ম্যাচ হেরে গেছি। আমাদের প্রস্তুতি ঠিকঠাক হয়েছিল। কিন্তু এই হারের কোনো অজুহাত নেই। বাংলাদেশ ভালো খেলেছে। আমাদের আরও দীর্ঘ সময় ব্যাট করার উপায় খুঁজে বের করতে হবে। এরপর বল হাতেও আমরা তাদের উপর যথেষ্ট চাপ তৈরি করতে পারিনি।’

ব্যাটার ও বোলাররা চারদিনই খারাপ খেলেছে বলে মনে করেন কামিন্স। তিনি বলেন, ‘প্রথম ইনিংসে ব্যাটাররা জ্বলে উঠতে পারেনি। এরপর বোলাররাও খারাপ করেছে। এতে ২২৮ রানে পিছিয়ে পড়ি আমরা। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল আমাদের। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় ব্যাটাররা। পরের ম্যাচের আগে আমাদের পারফরমেন্স নিয়ে অনেক বেশি ভাবতে হবে এবং ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে বের করতে হবে। অতীতেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। আশা করছি, এবারও পারবো।’
বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সব বিভাগে বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে ছিল : কামিন্স

আপডেট সময় : ০৪:৫৮:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬