ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

এমপি রানার বহিষ্কার চেয়ে সড়ক অবরোধ

  • আপডেট সময় : ০১:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • / 310
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলার আসামি স্থানীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার সহযোগীদের আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বিজয় ৭১ চত্বরে এই অবরোধ ও সমাবেশ পালন করে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান, ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, লোকের পাড়ার ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন, জিপিজি কলেজ ছাত্র সংসদের ভিপি আবু সাঈদ রুবেল, এ জি এস রঞ্জু আহমেদ প্রমুখ।

সমাবেশে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, সংসদ সদস্য আমানুর রহমান খান রানা একজন বিতর্কিত ব্যক্তি। তাকে দ্রুত দল থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

২০১৩ সালের ১৮ জানুয়ারি রাতে ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইল শহরের তার কলেজপাড়া এলাকায় বাসার সামনে পাওয়া যায়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। প্রথমে থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত শুরু করে।

২০১৪ সালের আগস্টে এই মামলার আসামি আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী গ্রেফতার হন। টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে তাদের স্বীকারোক্তিতে এমপি আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইয়ের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। এরপর থেকে এমপি রানা ও তার ভাইয়েরা আত্মগোপনে চলে যান।

দীর্ঘ ২২ মাস পলাতক থাকার পর এমপি রানা গত ১৮ সেপ্টেম্বর এই আদালতেই আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। বেশ কয়েক দফা উচ্চ আদালত ও নিম্ন আদালতে আবেদন করেও জামিন পাননি তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এমপি রানার বহিষ্কার চেয়ে সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭