ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করল হাইকোর্ট

  • আপডেট সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 20
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন।

মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন গত ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণার দাবি জানিয়ে হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন। রিট আবেদনে প্রজ্ঞাপনটির বৈধতা নিয়ে রুল জারির আর্জি জানানোর পাশাপাশি, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছিল।

উল্লেখ্য যে, গত ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। উক্ত প্রজ্ঞাপনে উল্লেখ ছিল যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ এবং এর সাথে সংশ্লিষ্ট সব অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলটির মিছিল, সভা-সমাবেশ, সম্মেলন আয়োজনসহ সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে তাদের সব ধরনের প্রকাশনা, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোও নিষিদ্ধ করা হয়েছিল। সেই প্রজ্ঞাপনের বিরুদ্ধেই আদালতে চ্যালেঞ্জ জানিয়েছিলেন রিটকারী।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করল হাইকোর্ট

আপডেট সময় : ১২:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬