সংবাদ শিরোনাম ::
সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ৫২ কর্মকর্তাকে পদায়ন
- আপডেট সময় : ০৭:৩৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- / 30
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই সংক্রান্ত প্রজ্ঞাপনে কর্মকর্তাদের অবিলম্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার পর এই কর্মকর্তাদের ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কোর্স সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ শেষে ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুযায়ী তাদের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড হিসেবে পদায়ন দেওয়া হবে।
























