ইশরাক: দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব
- আপডেট সময় : ০৯:৫৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 3
সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এক বার্তার মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, সোমবার ১৯ অক্টোবর দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হবেন। সোমবার সকাল ৮ টা ৪০ মিনিটের দিকে সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ফেসবুকের ঐ পোস্টে তিনি একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, কিছু মানুষকে তার পদত্যাগ নিয়ে উল্লাস করতে দেখা গেছে। ইশরাক আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেশে কোনো আন্দোলন বা সংগ্রামের প্রয়োজন হলে এই ব্যক্তিরা জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, এখন থেকে তিনি আর সংসদ সদস্য বা প্রতিমন্ত্রীর পরিচয়ে নয়, বরং একজন সাধারণ বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে কাজ করে যাবেন। তিনি ঘোষণা করেন, আগে যা করেছেন তার চেয়ে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে মাদক নির্মূল কার্যক্রমে নিজেকে নিয়োজিত রাখবেন। এছাড়া দেশজুড়ে প্রজন্ম দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনাও রয়েছে তার। পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করার পাশাপাশি মাদক নির্মূলই হবে তার মূল লক্ষ্য।




















