শতরানের দোরগোড়ায় বাংলাদেশ, লাঞ্চ বিরতিতে শান্ত-সাদমান
- আপডেট সময় : ১১:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 1
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। ২৯ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান। ক্রিজে অপরাজিত রয়েছেন সাদমান ইসলাম ৪২ রান নিয়ে এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রান নিয়ে। ব্যক্তিগত ৪২ রানে অপরাজিত আছেন সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন নিজেদের প্রথম ইনিংসে দলীয় শতরানের কাছাকাছি পৌঁছে গেছে টাইগাররা।
ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানের মাথায় জেইডেন সিলসের বলে ক্যাচ দিয়ে আউট হন ওপেনার তানজিদ হাসান তামিম, যার সংগ্রহ ছিল ৭ রান। এরপর সাদমানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। তবে তিনিও থিতু হতে পারেননি; ২৮ রান করে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত সাদমান একপ্রান্ত আগলে রেখে দলের সংগ্রহ বাড়াচ্ছেন। তিনে নামা অভিজ্ঞ মুমিনল হক বেশ কিছুক্ষণ সঙ্গ দেন সাদমানকে।

























