ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন সব বিমানবন্দরে আধুনিক পাখি তাড়ানোর উদ্যোগ নিয়েছে বেবিচক রাহুল গান্ধী |: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার কাল প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা তিন বিমানবন্দরে বাড়ছে সোনা চোরাচালান, নেপথ্যের কারিগররা অধরা আন্তর্জাতিক তায়কোয়ান্দো প্রতিযোগিতায় অংশ নিতে নেপাল গেলেন রাবির ৫ শিক্ষার্থী

পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার

  • আপডেট সময় : ০৭:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • / 5
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ফরিদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে বাছির মল্লিক (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১১টি দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাছির উপজেলার শালিকপাড়া এলাকার মৃত আছের মল্লিকের ছেলে। এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ফরিদপুর থানাধীন আইনগঞ্জ ব্রিজের দক্ষিণ-পূর্ব কোণ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে কাঠের বাটযুক্ত একটি দেশীয় বন্দুক, চাপাতি, ধারালো ছেনি, ছোট-বড় চাকু, বঁটি ও হসুয়াসহ ১১টি সরঞ্জাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাছির মল্লিক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের একজন ক্যাম্প কমান্ডার হিসেবে নিজের পরিচয় স্বীকার করেছেন। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ঠিকাদার ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত ও গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হাসান মাসুদ জানিয়েছেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধীদের নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাছিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া মাদক কারবারি, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

পাবনায় ১১টি দেশীয় অস্ত্রসহ সর্বহারা দলের কমান্ডার গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬